Ground Spices

খাঁটি হলুদের গুঁড়ো | Pure turmeric powder | Girosto

SKU: GIR-026

প্রতিদিনের রান্নায় যে হলুদটুকু আপনি ব্যবহার করছেন, সেটা আসলে কতটা নিরাপদ? বাজারের অধিকাংশ হলুদের গুঁড়োয় রং উজ্জ্বল দেখাতে মেশানো হয় বিষাক্ত রাসায়নিক, যা দীর্ঘমেয়াদে পুরো পরিবারের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। Girosto নিয়ে এসেছে নাটোরের নিজস্ব বাছাই করা আস্ত হলুদ থেকে পরিষ্কার ও নির্ভেজালভাবে ভাঙানো হলুদের গুঁড়ো — যেখানে নেই কোনো কৃত্রিম রং, নেই কোনো ক্ষতিকর মিশ্রণ। ঘরে বসেই অর্ডার করুন নিশ্চিন্তে রান্নার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হলুদ।

উৎস: নাটোর, বাংলাদেশ
প্রক্রিয়াকরণ: নিজস্ব তত্ত্বাবধানে বাছাই, পরিষ্কার ও ভাঙানো
উপাদান: ১০০% খাঁটি হলুদ, কোনো সংযোজন নেই
বিক্রেতা: Girosto
ক্যাটাগরি: মসলা ও রান্নার উপকরণ, অর্গানিক ফুড
সাইজ: ২০০ গ্রাম, ৫০০ গ্রাম

৳160

Carefully selected
Thoughtfully packed
Delivery support

Product availability, appearance, and delivery time may vary. Contact Girosto if you need sourcing or ingredient details.

বাজারের হলুদের গুঁড়োয় কী বিপদ লুকিয়ে থাকে

হলুদের স্বাভাবিক রং কিন্তু খুব উজ্জ্বল নয়, বরং কিছুটা মলিন। অথচ বাজারে বিক্রি হওয়া অনেক হলুদের গুঁড়োর রং অস্বাভাবিক রকম উজ্জ্বল দেখায়। এর পেছনে কারণ হলো লেড ক্রোমেট নামের একটি গন্ধহীন হলুদাভ রাসায়নিক পাউডার, যা মূলত রং, সিরামিক, রাবার, প্লাস্টিক ও কাপড় শিল্পে রঙ্গক হিসেবে ব্যবহৃত হয়। এতে সিসাহেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম দুটোই থাকে বলে এটি একটি মারাত্মক বিষাক্ত পদার্থ। স্থানভেদে এটি পিউরি, বাসন্তী রং বা সরষে ফুল রং নামেও পরিচিত।

যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়দেশীয় গবেষণা প্রতিষ্ঠানের যৌথ গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বাজারে বিক্রীত হলুদের গুঁড়োয় এই ক্ষতিকর সিসা মিশ্রিত অবস্থায় পাওয়া গেছে। যেহেতু এই রাসায়নিক আমদানিতে কোনো কড়াকড়ি নেই, তাই শিল্প খাতের বাইরেও তা সহজেই খোলা বাজারে ঢুকে পড়ে এবং হলুদের গুঁড়োর সঙ্গে মিশে খাদ্যচক্রের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে।

এমনকি আস্ত হলুদেও অনেক সময় টেক্সটাইল রং মেশানো থাকে, তাই শুধু "আস্ত হলুদ কিনে নিজে গুঁড়ো করলেই নিরাপদ" , এই ধারণাও সবসময় ঠিক নয়।

দীর্ঘমেয়াদে সিসাযুক্ত হলুদ খেলে যেসব ক্ষতি হতে পারে

গবেষকদের মতে, গর্ভবতী মায়ের রক্তে সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা থাকলে তা সরাসরি গর্ভস্থ শিশুর শরীরে প্রবেশ করে এবং তার মস্তিষ্কের বৃদ্ধি ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ব্যাহত করতে পারে। অর্থাৎ, একজন সাধারণ ক্রেতা যা ভাবছেন নিছক রান্নার মসলা, তা আসলে হয়ে দাঁড়াতে পারে পুরো পরিবারের, বিশেষত মা ও শিশুর জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির কারণ।

  • হৃদরোগ ও রক্তচাপজনিত সমস্যা
  • প্রাপ্তবয়স্কদের স্মৃতিভ্রম, মাথাব্যথা ও বিষণ্ণতা
  • হরমোনজনিত জটিলতা এবং ক্যানসারের ঝুঁকি
  • রক্তের স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত
  • শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে বাধা

খাঁটি হলুদ চিনার সহজ উপায়

খাঁটি হলুদ চেনার জন্য এর রং, গন্ধ, গঠন ও পানিতে মেশার ধরন লক্ষ্য করা জরুরি। কিছু সহজ বিষয় খেয়াল করলেই ভেজাল হলুদ থেকে আসল হলুদ আলাদা করার প্রাথমিক ধারণা পাওয়া যায়।

  • খাঁটি হলুদের রং সাধারণত প্রাকৃতিক হলুদ থেকে গাঢ় হলুদ হয়।
  • হলুদে স্বাভাবিক মাটির মতো মসলার ঘ্রাণ থাকা উচিত।
  • গুঁড়ো হাতে নিলে অতিরিক্ত কৃত্রিম রং বা অস্বাভাবিক চকচকে ভাব থাকা উচিত নয়।
  • পানিতে মেশালে রং অস্বাভাবিকভাবে খুব দ্রুত ও তীব্রভাবে ছড়িয়ে পড়লে সতর্ক থাকুন।
  • সম্ভব হলে পরিচিত ও বিশ্বস্ত উৎস থেকে হলুদের গুঁড়ো কিনুন।

কেন Girosto-র হলুদের গুঁড়ো বেছে নেবেন

Girosto-র হলুদের গুঁড়ো বেছে নিন রান্নায় প্রাকৃতিক রং, ঘ্রাণ ও স্বাদের সুন্দর ভারসাম্য আনতে। যত্নসহকারে প্রস্তুত এই মসলা প্রতিদিনের রান্নাকে আরও সুস্বাদু ও আকর্ষণীয় করে তোলে।

  • সম্পূর্ণ সিসামুক্ত ও কৃত্রিম রংহীন — কোনো লেড ক্রোমেট বা অন্য কোনো রাসায়নিক মেশানো হয় না
  • নাটোরের নির্বাচিত আস্ত হলুদ থেকে তৈরি — উৎস যাচাই করে শুধু ভালো মানের হলুদ বাছাই করা হয়
  • নিজস্ব তত্ত্বাবধানে পরিষ্কার ও ভাঙানো — বাইরের কোনো মধ্যস্বত্বভোগী প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত নয়
  • স্বাভাবিক রং ও ঘ্রাণ — কৃত্রিমভাবে উজ্জ্বল নয়, বরং প্রকৃত হলুদের রং ও গন্ধ বজায় রাখা হয়
  • পরিবারের জন্য নিরাপদ — গর্ভবতী মা, শিশু ও প্রবীণদের রান্নার জন্যও উপযুক্ত

হলুদের গুঁড়োর ব্যবহারবিধি

Girosto-র হলুদের গুঁড়ো ব্যবহার করা যায় দৈনন্দিন তরকারি, ডাল, মাছ-মাংস রান্না, আচার প্রস্তুত এবং প্রাকৃতিক রূপচর্চার উপকরণ হিসেবেও। প্যাকেট খোলার পর একটি শুকনো ও বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করলে দীর্ঘদিন এর স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। সঠিক পরিমাণে ব্যবহার করলে খাবারের স্বাদ আরও আকর্ষণীয় ও ভারসাম্যপূর্ণ হয়।

  • রান্নার শুরুতে তেল বা মসলার সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন।
  • মাছ, মাংস ও সবজিতে মাখানোর জন্য পরিমাণমতো হলুদ ব্যবহার করুন।
  • ডাল ও বিভিন্ন তরকারিতে স্বাদ ও সুন্দর রং আনতে হলুদ দিন।
  • অতিরিক্ত হলুদ ব্যবহার না করে খাবারের পরিমাণ অনুযায়ী মেপে ব্যবহার করুন।
  • ব্যবহারের পর হলুদের গুঁড়ো শুকনো ও বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।

পণ্যের বিস্তারিত তথ্য

বৈশিষ্ট্য বিবরণ
পণ্যের নাম হলুদের গুঁড়ো (নাটোর)
উৎস নাটোর, বাংলাদেশ
বিশুদ্ধতা ১০০% খাঁটি, কোনো রাসায়নিক বা রং নেই
প্রক্রিয়াকরণ পদ্ধতি বাছাই করা আস্ত হলুদ পরিষ্কার করে ভাঙানো
রং স্বাভাবিক হালকা হলুদ (অতিরিক্ত উজ্জ্বল নয়)
প্যাকেজিং বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত
ব্যবহার রান্না, আচার, প্রাকৃতিক রূপচর্চা
সংরক্ষণ ঠান্ডা, শুকনো ও আলোবিহীন স্থানে
উপযোগিতা পরিবারের সব বয়সের সদস্য, গর্ভবতী মা ও শিশুদের জন্যও নিরাপদ

FAQ about হলুদের গুঁড়ো (নাটোর)

স্বাভাবিক হলুদের রং সাধারণত কিছুটা হালকা ও মলিন হয়। যদি হলুদের গুঁড়ো অস্বাভাবিক রকম উজ্জ্বল দেখায়, সেটি লেড ক্রোমেটের মতো ক্ষতিকর রাসায়নিক মেশানোর ইঙ্গিত হতে পারে।

না। Girosto-র হলুদের গুঁড়ো নাটোরের বাছাই করা আস্ত হলুদ থেকে কোনোরকম রং বা রাসায়নিক ছাড়াই প্রস্তুত করা হয়।

হ্যাঁ, যেহেতু এতে কোনো সিসা বা ক্ষতিকর উপাদান নেই, তাই এটি পরিবারের সব সদস্য, বিশেষত গর্ভবতী মা ও শিশুদের জন্যও নিরাপদ একটি পছন্দ।

প্যাকেট খোলার পর একটি শুকনো, বায়ুরোধী পাত্রে ঠান্ডা ও আলোবিহীন স্থানে সংরক্ষণ করুন, এতে দীর্ঘদিন গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে।

সবসময় নয়। বাজারের অনেক আস্ত হলুদেও টেক্সটাইল রং মেশানো থাকতে পারে। তাই উৎস যাচাই করা নির্ভরযোগ্য বিক্রেতা থেকে কেনাই সবচেয়ে নিরাপদ পথ।